আদান প্রদান কৃষি: প্রাকৃতিক কৃষি ও সামাজিক গবেষণামূলক প্রতিষ্ঠা
বিষমুক্ত, নিরাপদ, পুষ্টিকর খাদ্য, দূষণমুক্ত পানি, পরিবেশ সস্মত আবাসন এবং সুস্থ্য সবল আনন্দময় জীবন অতবিাহতি করা প্রত্যেকে প্রাণীর জন্মগত অধিকার। আদান প্রদান কৃষি খামার নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিতকরণে প্রাকৃতিক চাষ পদ্ধতি অনুশীলন, বিষমুক্ত ফসল উৎপাদান ও বাজারজাতকরণ এবং কৃষকের টেকইস আবসন গড়ে তোলার একটি লাভজনক প্রতিষ্ঠান।
আদান প্রদান কৃষি ধারণাআদান প্রদান কৃষি খামারের লক্ষ্য
- সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে প্রাকৃতিক উপায়ে নিরাপদ খাদ্য উৎপাদন, বিপনন এবং টেকইসই আবাসন আবাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা.
উদ্দেশ্য - আদান প্রদান কৃষি খামারের নিজস্ব ব্যবস্থাপনায় সমবায় ভিত্তিক নিরাপদ ও বিষমুক্ত খাবার উৎপাদান ও বাজারজাতকরণ;
- স্থানীয় কৃষকদের প্রাকৃতিক উপায়ে খাদ্য উৎপাদনের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা;
- টেকসই গ্রামীন আবাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান
- স্থানীয় দক্ষতা, অভিজ্ঞাতা, জ্ঞানের সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সংমিশ্রণের মাধ্যমে কৃষিকে লাভজনক করে গড়ে তোলা;
- স্থানীয় জাতের ফসল চাষ ও বীজের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ;
- জীব বৈচিত্র্যের সুরক্ষার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা;
- কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল প্রাপ্তিতে সহায়তা করা;
- প্রাকৃতিক পদ্ধতে ফসল উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির সাথে সমন্বয়ের মাধ্যমে এই আন্দোলনকে এগিয়ে নিতে সহায়তা করা